Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে

বুধবার দুপুর ২টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছয়টি ট্রাক দিয়ে বানানো অস্থায়ী মঞ্চে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ শুরু হয়

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৬:৩৯ পিএম

সরকার পতনের এক দফার চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিতে রাজধানীর নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ। বৃষ্টিতে ভিজে নেতাকর্মীরা সমাবেশে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনছেন।

বুধবার (১২ জুলাই) দুপুর ২টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছয়টি ট্রাক দিয়ে বানানো অস্থায়ী মঞ্চে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ শুরু হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং উত্তরের সদস্যসচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১২ জুলাই, বুধবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ/মাহমুদ হোসেন অপু/ঢাকা ট্রিবিউন

সমাবেশে অংশ নিতে সকাল ৯টা থেকে নয়াপল্টনে জড়ো হতে শুরু করে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা। দুপুর ২টা নাগাদ নয়াপল্টন ও আশপাশের এলাকা নেতাকর্মীদের পদচারণায় লোকারণ্য হয়ে ওঠে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ দেশের বিভিন্ন জেলা থেকেও নেতাকর্মীরা সমাবেশে যোগ দিয়েছেন।

সমাবেশ ঘিরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে কঠোর অবস্থান রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। কার্যালয়ের আশপাশে সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। 

   

About

Popular Links

x