Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জায়েদ খানের ডিগবাজি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে ডিগবাজি দিয়ে দেখান জায়েদ খান

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৮:৩৮ পিএম

বিভিন্ন অনুষ্ঠানে ডিগবাজি দেওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। এবার তিনি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডিগাবাজি দিয়ে ফের সংবাদের শিরোনামে উঠে এসেছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে ডিগবাজি দিয়ে দেখান। উপজেলার জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডিগবাজি দেওয়ার আগে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের নৌকার প্রার্থী অসীম কুমার উকিলের সমর্থনে বক্তব্য দেন। এসময় তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশে বেশ কয়েকটি গানের অংশ গেয়ে শোনান।

ভোটারদের উদ্দেশে জায়েদ খান বলেন, “৭ জানুয়ারির নির্বাচনে আপনারা সবাই অসীম কুমার উকিল দাদাকে ভোট দিয়ে বিজয়ী করবেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। তা-না হলে কিন্তু যেকোনো সময় যে কারও ঘরে ডিগবাজি দিয়ে ঢুকে যাব।”

এ সময় উপস্থিত ছিলেন নৌকার প্রার্থী অসীম কুমার উকিল, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন, বরেণ্য শিল্পী বাউল সালাম সরকার ও ফকির সাহাবুদ্দিনসহ স্থানীয় শিল্পী এবং আওয়ামী লীগসহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

   

About

Popular Links

x