Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আইনমন্ত্রী: মুক্ত খালেদাকে কীভাবে মুক্তি দেব, বুঝে উঠতে পারছি না

‘খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হচ্ছে না’ দাবি করে তার মুক্তি দাবি করেন বিএনপি মহাসচিব

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৭:০৫ পিএম

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে বলেছেন, “মুক্ত বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে কীভাবে মুক্তি দেবো, তা বুঝে উঠতে পারছি না।

বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার শর্তহীন মুক্তির দাবির বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার (৯ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, “দেখুন, আমি একটা কথা বুঝতে পারছি না! খালেদা জিয়া মুক্ত, এই মুক্ত মানুষকে আবার কী করে মুক্তি দেব?”

তিনি বলেন, “জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া কারাবন্দি ছিলেন। সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়ার দণ্ড স্থগিত রয়েছে। তার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ ছয় মাস করে দফায় দফায় বাড়ানো হচ্ছে।”

এর আগে সোমবার “খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হচ্ছে না” দাবি করে তার মুক্তি দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার দণ্ড বর্তমানে স্থগিত রয়েছে। তার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ ছয় মাস ছয় মাস করে বাড়ানো হচ্ছে।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতা বাড়লে মাঝে মাঝে তাকে হাপাতালে নিতে হচ্ছে। সম্প্রতি তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রী।

   

About

Popular Links

x