Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাসনাত: সংসদে আসনের লোভ দেখিয়ে তরুণদের কেনা যাবে না

‘আওয়ামী লীগকে পুনর্বাসন করা জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ’

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৯:৩৯ পিএম

জাতীয় সংসদে আসনের লোভ দেখিয়ে তরুণদের কেনা যাবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গায় ছাত্র-জনতার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেছেন, “ক্ষমতা আর সংসদের আসনের লোভ দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা যাবে না। এই তরুণ প্রজন্মের সঙ্গে আপনারা বেইমানি না করে বরং জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা করুন। ক্ষমতার দিকে যারা যেতে চাচ্ছেন, তাদের বলি, আপনারা ক্ষমতার দিকে না গিয়ে জনতার দিকে আসুন। আমরাও আপনাদের পাশে থাকবো।”

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, “ক্ষমতামুখী না হয়ে জনতামুখী হন। যারা ক্ষমতামুখী হয়েছে তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। আপনারা জনতামুখী হলে তরুণ প্রজন্মকে সঙ্গে পাবেন।”

আওয়ামী লীগকে পুনর্বাসন করা প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগ তাদেরই হত্যা করেছে যারা তাদের পুনর্বাসন করছেন। গর্দান ও তলোয়ার কখনো একসঙ্গে থাকতে পারে না। আওয়ামী লীগকে পুনর্বাসন করা জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ, এটি দেশকে আরও বিভক্ত করবে। যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, তারা দেশের স্বার্থের সঙ্গে বেইমানি করছেন।”

পুলিশ প্রশাসনের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‌“শেখ হাসিনার পথ অনুসরণ করার দরকার নেই। ক্ষমতা কাঠামোকে অনুসরণ করার দরকার নেই। আপনারা যদি রাজনৈতিক দলের দালালি করেন, তাহলে বেনজীর-হারুনের মতো দেশ ছেড়ে পালাতে হবে।”

   

About

Popular Links

x