Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজশাহীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে যুবলীগ কর্মী আহত

হামলাকারীরা সকলেই মুখে রুমাল বাঁধা ও মাথায় হেলমেট পরিহিত অবস্থায় ছিল

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১১:৫১ এএম

রাজশাহীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে যুবলীগ কর্মী রবিউল ইসলাম রবি (৪০) আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের খড়বোনার গাড়োয়ানপাড়ায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে গেছে, বোয়ালিয়া মডেল থানাধীন গাড়োয়ানপাড়ায় রবি ভাড়া বাসায় থাকেন। বাড়ির সামনে রাত সাড়ে ৮টার দিকে পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাত ৪-৫ জন মোটরসাইকেলে করে এসে গুলি ছুড়ে পালিয়ে যায়। এসময় রবি বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। হামলাকারীরা সকলেই মুখে রুমাল বাঁধা ও মাথায় হেলমেট পরিহিত অবস্থায় ছিল।

পরে প্রত্যক্ষদর্শীরা আহত রবিকে রামেক হাসপাতালে পাঠালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। 

জানা গেছে, আহত রবি রাজশাহী নগরীর বিনোদপুর বাজার এলাকার বাসিন্দা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মচারী। রবি রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সাবিনা ইয়াসমিন বলেন, “তার পায়ে গুলি লেগেছে। তিনি রামেক হাসপাতালের অপারেশন থিয়েটারে রয়েছেন। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।”

   

About

Popular Links

x