Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

১৯ মে বিকালে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে

আপডেট : ১৬ মে ২০২৬, ০৯:২১ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  

শনিবার (১৬ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এর প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আগামী ৭ জুন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোটগ্রহণ চলবে। একই দিন সন্ধ্যার দিকে ফল প্রকাশ করা হবে।   

নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৮ মে খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণের পর ১৯ মে সকালে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি শেষে ১৯ মে বিকালে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 

এরপর ২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিরতণ করা হবে। মনোনয়নপত্র দাখিলের সময় রাখা হয়েছে ২১ ও ২২ মে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। 

২৩ মে মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করার কথা জানানো হয়েছে তফসিলে। এরপর ২৪ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আপীল গ্রহণ ও দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত শুনানীর সময় ধার্য করা হয়েছে। 

পাশাপাশি ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার ও দুপুর ২টার দিকে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আর পোস্টাল বা ই-ব্যালটের জন্য আবেদনের শেষ সময় রাত ১২ পর্যন্ত। 

এছাড়া ১ থেকে ৬ জুন পর্যন্ত পোস্টাল বা ই-ব্যালট প্রেরণ ও ৭ জুন দুপুর ১টার মধ্যে পোস্টাল বা ই-ব্যালট জমা দেওয়ার সময় দিয়েছে সংস্থাটি। 

 

   

About

Popular Links

x