Monday, June 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

কার হাতে উঠবে স্বপ্নের এই ট্রফি, যা জানালো চ্যাটজিপিটি

কৃত্রিম বুদ্ধিমত্তার এমন বিশ্লেষণ ফুটবলপ্রেমীদের মাঝে উদ্দীপনা আরও বাড়িয়ে দিয়েছে

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৪:২৩ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির চোখে আসন্ন ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। টেক জায়ান্ট ওপেনএআই-এর জনপ্রিয় চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র পূর্বাভাস অনুযায়ী, এবারের বৈশ্বিক শিরোপা জয়ের দৌড়ে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সই সবচেয়ে এগিয়ে রয়েছে।

তবে ফরাসিদের পক্ষে শতভাগ বাজি ধরেনি এই এআই প্ল্যাটফর্মটি। ফ্রান্সকে ‘সামান্য ফেবারিট’ বা অন্য দলগুলোর চেয়ে কিছুটা এগিয়ে রাখলেও শিরোপা জয়ের ক্ষেত্রে স্পেনকে দলটির জন্য ‘সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী’ হিসেবে উল্লেখ করেছে চ্যাটজিপিটি।

চ্যাটজিপিটি ফ্রান্সকে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে রাখার পেছনে দলটির সাম্প্রতিক দীর্ঘমেয়াদি ধারাবাহিকতার কথা উল্লেখ করেছে। পাশাপাশি ফরাসি শিবিরে কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বসেরা ও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ফুটবলারের উপস্থিতিকে দলটির সবচেয়ে বড় শক্তির জায়গা হিসেবে দেখছে এই চ্যাটবট।

অন্যদিকে, স্পেনকে কেন ফ্রান্সের জন্য সবচেয়ে বড় হুমকি ও শিরোপার অন্যতম প্রধান দাবিদার বলা হচ্ছে, তারও নিখুঁত বিশ্লেষণ দিয়েছে চ্যাটজিপিটি। এআই-এর মতে, স্প্যানিশ দলে বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা বিস্ময়বালক লামিনে ইয়ামালের মতো একঝাঁক প্রতিভাবান তরুণ তারকার উপস্থিতি রয়েছে। এই তরুণ তুর্কিদের গতি ও স্কিল যেকোনো মুহূর্তে স্পেনের পক্ষে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।

মাঠের লড়াই শুরু হওয়ার আগেই ফুটবলবিশ্ব যখন নানামুখী হিসাব-নিকাশে মত্ত, তখন চ্যাটজিপিটি মতো উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার এমন চুলচেরা বিশ্লেষণ ফুটবলপ্রেমীদের মাঝে উদ্দীপনা আরও বাড়িয়ে দিয়েছে।

   

About

Popular Links

x