Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপের ট্রফিতে লেগে আছে ‘বিতর্কের দাগ’

৩৬ বছরের খরা কাটিয়ে ২০২২ সালে তৃতীয় বিশ্বকাপ ট্রফি ঘরে তোলে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা 

আপডেট : ২১ জুন ২০২৬, ০৪:৩৮ পিএম

ফুটবল বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। ৩৬ বছরের খরা কাটিয়ে ২০২২ সালে তৃতীয় বিশ্বকাপ ট্রফি ঘরে তোলে দলটি। 

তবে, বিশ্ব ফুটবলের ইতিহাসে দলটির অর্জিত তিনটি শিরোপাই কোনো না কোনো বড় বিতর্কের জন্ম দিয়েছে। ১৯৭৮ সালের স্বৈরশাসনের প্রভাব ও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ, ১৯৮৬ সালে ম্যারাডোনার ঐতিহাসিক ‘হ্যান্ড অব গড’ এবং সর্বশেষ ২০২২ আসরের ‘পেনাল্টি’ ইস্যু নিয়ে ফুটবল বিশ্বে আজও ‘বিতর্কের দাগ’ বয়ে বেড়াচ্ছে আর্জেন্টিনা। 

ফিফা বিশ্বকাপ-১৯৭৮ 
 
আর্জেন্টিনা ১৯৭৮ সালে ফিফা বিশ্বকাপ নিজেদের ঘরের মাঠে আয়োজন করার সুযোগ পেয়েছিলো এবং সেবারই প্রথমবার তারা শিরোপা জয় করে। সেই সময়ে দেশটির শাসক ছিলেন সামরিক স্বৈরাচারী জর্জ রাফায়েল ভিদেলা। তৎকালীন প্রশাসনের বিরুদ্ধে চরম পক্ষপাতের অভিযোগ ওঠে এবং তারা অন্য দেশগুলোকে মানসিক চাপে রাখার চেষ্টা করে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদে নেদারল্যান্ডসের সেসময়ের সেরা খেলোয়াড় ইয়োহান ক্রুইফ বিশ্বকাপ থেকে প্রত্যাহার করে নেন। 

এই আসরেই আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের বড় অভিযোগটি ওঠে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফাইনালে উঠতে হলে স্বাগতিক আর্জেন্টিনার সামনে সমীকরণ দাঁড়ায়, পেরুর সঙ্গে জিততে হবে কমপক্ষে ৪-০ গোলে। 

অভিযোগ আছে, প্লেয়ারদের বিপুল টাকা ও বিভিন্ন সুবিধা দিয়ে ম্যাচটি ফিক্সিং করায় স্বাগতিক দল, যার ফলে পেরু অবিশ্বাস্যভাবে ৬-০ গোলে হেরে যায়। ফাইনালে হল্যান্ডের (বর্তমান নেদারল্যান্ডস) বিরুদ্ধেও অনৈতিক সুবিধা ও রেফারি পরিবর্তনের মতো ‘জঘন্য’ ঘটনার অভিযোগ ওঠে। এর বহু বছর পর আর্জেন্টিনার সেই দলের কয়েকজন প্লেয়ারও এসব সত্যতা স্বীকার করেছিলেন। 

ফিফা বিশ্বকাপ-১৯৮৬ 

আর্জেন্টিনার দ্বিতীয় শিরোপা আসে কিংবদন্তি খেলোয়াড় ম্যারাডোনার হাত ধরে ১৯৮৬ সালে। তবে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার বিতর্কিত গোলটি ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ঘটনা, যা মূলত ‘হ্যান্ড অব গড’ বা ‘ঈশ্বরের হাত’ গোল নামে পরিচিত। 

১৯৮২ সালের ‘ফকল্যান্ড যুদ্ধ’- এর রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ম্যাচটিতে বাড়তি উত্তেজনা ছিলো। ম্যাচের দ্বিতীয় হাফে ম্যারাডোনা ইংল্যান্ডের দীর্ঘকায় গোলরক্ষক পিটার শিলটনের সাথে লাফিয়ে ওঠেন এবং মাথা ব্যবহারের ভান করে চতুরতার সাথে বাঁ-হাত দিয়ে বলটি ইংল্যান্ডের জালে পাঠিয়ে দেন। তৎকালীন সময়ে ভিডিও প্রযুক্তি উন্নত না হওয়ায় রেফারি আলী বিন নাসেরের চোখ এড়িয়ে যায় বিষয়টি। 

এ প্রসঙ্গে খেলা শেষে ম্যারাডোনা রসিকতা করে বলেছিলেন, “গোলটি হয়েছিল- খানিকটা ম্যারাডোনার মাথা দিয়ে, আর খানিকটা ঈশ্বরের হাত দিয়ে।” 

 

ফিফা বিশ্বকাপ-২০২২

সবশেষ ২০২২ সালে দীর্ঘ ৩৬ বছরের বিশ্বকাপ খরা কাটিয়ে লিওনেল মেসি তার দলকে বিশ্ব শিরোপা এনে দেন। তবে এ আসরেও ফুটবল  ছিলো বিতর্ক। 

বিরোধী শিবির থেকে নিয়মিত আলাপ ওঠে দলটির নিয়মিত ‘পেনাল্টি’ পাওয়া নিয়ে। বিশ্বকাপের এ আসরে ফাইনাল পর্যন্ত মোট ৭টি ম্যাচ খেলেছিলো আলবিসেলেস্তেরা, যার মধ্যে ৫টিতেই তারা পেনাল্টি পেয়েছিলো- যা বিশ্বকাপের ইতিহাসে অন্য কোনো দল পায়নি। 

   

About

Popular Links

x