Friday, July 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

এমবাপ্পে-দেম্বেলের জাদুতে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

চলতি টুর্নামেন্টে লিওনেল মেসির সমান গোল হলো এমবাপ্পের

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৯:৫০ এএম

বিশ্বকাপে আরেকবার মরক্কোর পথচলা থামিয়ে সেমি-ফাইনালে উঠলো ফ্রান্স।

বোস্টনের স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়েছে গত দুই বিশ্বকাপের ফাইনালিস্টরা।

প্রথমার্ধে পেনাল্টি পায় ফ্রান্স। তবে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এমবাপ্পের দুর্বল স্পট-কিকটি সহজেই রুখে দেন মরক্কোর গোলরক্ষক।  

কিন্তু ম্যাচের ৬০ মিনিটে সেই ভুল পুষিয়ে নেন এমবাপ্পে। পেনাল্টি মিসের হতাশা ভুলে কিলিয়ান এমবাপ্পে করলেন চলতি বিশ্বকাপের অষ্টম গোল। ডি-বক্সের ঠিক ভেতর থেকে দুর্দান্ত এক বাঁকানো শটে গোল করে ফ্রান্সকে কাঙ্ক্ষিত লিড এনে দেন তিনি। এর ঠিক ছয় মিনিট পর দলের ব্যবধান দ্বিগুণ করেন ব্যালন ডি’অর জয়ী ওসমান দেম্বেলে।

মরক্কোর রক্ষণভাগকে একা পরাস্ত করে ডি-বক্সের দিকে ছুটে যান তিনি। তার নেওয়া নিচু শটটি একজন খেলোয়াড়ের হাতে লেগে জালে জড়ায়।

এই গোলের মাধ্যমে চলতি টুর্নামেন্টে লিওনেল মেসির সমান গোল হলো এমবাপ্পের। তবে সাবেক পিএসজি সতীর্থ মেসির চেয়ে অ্যাসিস্টের সংখ্যায় এগিয়ে থাকায় গোল্ডেন বুটের দৌড়ে এখন শীর্ষে ফরাসি তারকা।

একইসঙ্গে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন নিয়ে দুজনের মধ্যে চলছে এক রোমাঞ্চকর লড়াই। ২৭ বছর বয়সী এমবাপ্পের মোট বিশ্বকাপ গোল এখন ২০টি, আর ৩৯ বছর বয়সী মেসির রেকর্ড গোল ২১টি। 

টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। হাইভোল্টেজ এই ম্যাচের জয়ী দলের বিপক্ষেই ১৪ জুলাই ফাইনালে ওঠার লড়াইয়ে (সেমিফাইনালে) মাঠে নামবে ফ্রান্স। 

   

About

Popular Links

x