Monday, July 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

আর্জেন্টিনার পক্ষে কাজ করছে রেফারি, এবার খোদ স্প্যানিশ শিবিরেও অভিযোগ

এবারের বিশ্বকাপে ‘বেশ কিছু ঘটনায়’ আর্জেন্টিনার ফুটবলাররা শাস্তি পাননি দেখে অবাক হয়েছেন তিনি

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম

বিতর্ক পিছু ছাড়ছে না আর্জেন্টিনার। লিয়োনেল মেসিরা যে রেফারির সাহায্য পাচ্ছেন, এ অভিযোগ উঠছে প্রথম থেকেই। এবার সেই তালিকায় যোগ হলেন স্প্যানিশ ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তে। তার অভিযোগ, আর্জেন্টিনার শারীরিক ফুটবলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না রেফারিরা।

স্পেনের সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্ত জানান, এবারের বিশ্বকাপে বেশ কিছু ঘটনায় আর্জেন্টিনার ফুটবলাররা শাস্তি পাননি দেখে অবাক হয়েছেন তিনি। 

লাপোর্তে বলেছেন, “আমি শারীরিক ফুটবলকে ভয় পাই না। যত ক্ষণ সেটা সহ্য করা যায় এবং রেফারি নিজের কাজ করেন, ততক্ষণ ঠিক আছে। কিন্তু সম্প্রতি কিছু ম্যাচে আমরা এমন কিছু জিনিস দেখেছি যা আমাদের অবাক করেছে।”

কিছু চ্যালেঞ্জের পর ফুটবলারেরা শাস্তি পায়নি উল্লেখ করে তিনি বলেন,“আর্জেন্টিনার ফুটবলারেরা, শারীরিক ফুটবলে অভ্যস্ত। ফুটবলে এটা হতে দেওয়া যায় না। বিশেষ করে বিশ্বকাপে মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায়। কারণ এতে ম্যাচের ভারসাম্য নড়ে যায় এবং বিপক্ষ দল হতাশ হয়ে পড়ে।”

বিশ্বকাপে স্পেন যে শৃঙ্খলার সঙ্গে খেলেছে তা মুগ্ধ করেছে জানিয়ে লাপোর্তে বলেন, “স্পেন শারীরিক ফুটবল না খেলে সঠিক পথে খেলেছে।”

তার ভাষ্যমতে, “বিশ্বকাপের শুরু থেকে আমরা সঠিক পথে ফুটবল খেলেছি। বিপক্ষকে জোর করে আঘাত করতে চাইনি বা বিপজ্জনক ফাউল করিনি। ফাইনালেও তেমন ভাবেই খেলব। কিন্তু রেফারিংয়ের উপরে অনেক কিছু নির্ভর করছে।”

 

   

About

Popular Links

x