ফুটবল মানেই টান টান উত্তেজনা, হাজারও অদ্ভুত সব সমীকরণ, পরিসংখ্যান আর কুসংস্কারের হিরিক। ২০২৬ সালের ফুটবলের আসরও এর বাইরে ছিলো না, প্রতিটি ম্যাচ ঘিরেই বিভিন্ন পরিসংখ্যান আর কুসংস্কারের ওপর ভিত্তি করে বিভিন্ন খবর ছিল সংবাদমাধ্যমগুলোর আগ্রহের মূল কেন্দ্রবিন্দু।
২০১০ সালে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা ছিনিয়ে নেয় স্পেন। আর এই ২০২৬ সালের বিশ্বকাপের সঙ্গে ওই বছরের আসরের রয়েছে অদ্ভুত সব মিল। চলুন, বিস্তারিত জানা যাক..
১. ২০১০ বিশ্বকাপ শুরু হয়েছিল ১১ জুন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। ১৬ বছর পর, ২০২৬ বিশ্বকাপও শুরু হয়েছে সেই ১১ জুনেই। আর উদ্বোধনী ম্যাচে এবারও মুখোমুখি হয়েছিল মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা। শুধু হোম আর অ্যাওয়ে দল অদল–বদল হয়েছে।
২. ২০১০ সালে ‘গ্রুপ এইচ’ থেকে খেলে তাদের একমাত্র বিশ্বকাপটি জিতেছিল স্পেন । এই ২০২৬ বিশ্বকাপে আবারও সেই ‘গ্রুপ এইচ’–এই পড়েছে দলটি।
৩. ২০১০ সালে ইউরো চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে আসে স্পেন, ২০২৪ সালেও একই চিত্র। ইউরো চ্যাম্পিয়ন হয়ে উত্তর আমেরিকার মাটিতে পা রেখেছে স্প্যানিশরা।
৫. ২০১০ সালের বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে ১-০ গোলে পর্তুগালকে হারিয়েছিল স্পেন। এবারও শেষ ষোলোতে স্পেনের মুখোমুখি হয়েছিল পর্তুগাল। স্পেনের কাছে হেরেই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।
আরো একটা বিষয়ে অদ্ভুত মিল, ২০১০ সালের বিশ্বকাপে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানটি ছিল এক অবিচ্ছেদ্য অংশ। ২০২৬ বিশ্বকাপে শাকিরা আবারও ফিরে এসেছেন পারফর্ম করতে। এ বছরও তার গানটি কাঁপাচ্ছে বিশ্বকাপ!



