যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন,স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। আর সেই বিশ্বাসের পেছনে সবচেয়ে বড় কারণ লিওনেল মেসি।
রবিবার (১৯ জুলাই) ফাইনাল ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।
তিনি বলেন, “মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন।” তার মতে, বড় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য আছে আর্জেন্টাইন অধিনায়কের।
তিনি আরো দাবি করেন, উত্তর আমেরিকায় আয়োজিত এই বিশ্বকাপের বিপুল জনপ্রিয়তা প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্র আবারও বিশ্বকাপ আয়োজনের যোগ্য।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উদ্দেশ্যে তিনি বলেন, নিজের প্রেসিডেন্সির মধ্যেই আবার বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার চেষ্টা করবেন।



