Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘সমকামী প্রতীকের’ পোশাক পরে কাতারে আটক হওয়া সেই সাংবাদিকের মৃত্যু

ভাইয়ের দাবি, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ০১:৩৮ পিএম

কাতারে চলমান ফুটবল বিশ্বকাপের সংবাদ সংগ্রহ করতে যাওয়া আলোচিত মার্কিন সাংবাদিক গ্র্যান্ট ওয়াহলের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ চলাকালে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন ইউএস সকারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

তবে কোথায়, কীভাবে ওয়াহলের মৃত্যু হয়েছে, তা জানানো হয়নি প্রতিবেদনে।

ইউএস সকারের বিবৃতিতে বলা হয়, “গ্র্যান্ট ওয়াহলকে হারানোর খবরে জেনে পুরো ইউএস সকার পরিবার ভেঙে পড়েছে। এটি ভেবে আমাদের খুব খারাপ লাগছে যে, তার দুর্দান্ত লেখা আর পড়া যাবে না।”

এক টুইটবার্তায় ওয়াহলের স্ত্রী সেলিন গাউন্ডার বলেন, “গ্র্যান্ট ওয়ালের মৃত্যুতে যারা সমবেদনা জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। আমি ভাষা হারিয়ে ফেলেছি।”

এদিকে গ্র্যান্ট ওয়াহলের ভাই এরিক ওয়াহল এটিকে হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছেন। শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সেখানে তিনি লিখেছেন, "আমার নাম এরিক ওয়াহল। আমি ওয়াশিংটনের সিয়াটেলে থাকি। আমি গ্রান্ট ওয়াহলের ভাই। আমি সমকামী। আমার ভাই সুস্থ ছিল। সে আমাকে বলেছিল যে সে মৃত্যুর হুমকি পেয়েছে। আমি বিশ্বাস করি না যে আমার ভাই মারা গেছে। আমি বিশ্বাস করি যে তাকে হত্যা করা হয়েছে।”

প্রসঙ্গত, গত ২১ অক্টোবর যুক্তরাষ্ট্রের সঙ্গে ওয়েলসের গ্রুপ পর্বের ম্যাচ কাভার করতে গিয়ে বিতর্কে পড়েছিলেন গ্র্যান্ট ওয়াহল।সমকামী প্রতীকের পোশাক পরায় সে সময় তাকে আটক করা হয়। কিছু সময় পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়।



উল্লেখ্য, সমকামীদের প্রতীক হলো রংধনু। সমকামীতা বোঝাতে তারা এই প্রতীকটি ব্যবহার করে থাকে। আর সমকামীদের অধিকার আন্দোলনের অন্যতম প্রতীক রংধনু রঙের পতাকা।

এই সম্প্রদায়ভুক্তদের দাবি, রংধনু রঙের পতাকা ওড়ানো ও এই রঙের পণ্য ব্যবহারের মাধ্যমে মানব সমাজের নানামুখী বৈচিত্র্যকে স্বীকার করেন সমকামীরা।

   

About

Popular Links

x