Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

থাইল্যান্ডে দাবায় তৃতীয় বাংলাদেশের মনন রেজা নীড়

ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার বারনাডস্কি ভিটালি ৭ পয়েন্ট পেয়ে এ ইভেন্টে চ্যাম্পিয়ন হন

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৩:৫২ পিএম

থাইল্যান্ডে অনুষ্ঠিত দ্বিতীয় নাখন নায়ক ইন্টারন্যাশনাল ওপেন দাবায় তৃতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মনন রেজা নীড়। নীড় ৯ খেলায় ৬ পয়েন্ট নিয়ে পাঁচজনের সঙ্গে দ্বিতীয় স্থানের জন্য টাই করে টাইব্রেকিংয়ে তৃতীয় হন।

এছাড়াও, সাড়ে ৫ পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক-মাস্টার আবু সুফিয়ান শাকিল সপ্তম ও ফিদে মাস্টার নাইম হক অষ্টম হয়েছেন। সাড়ে ৪ পয়েন্ট নিয়ে ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান হয়েছেন ১৪তম।

মঙ্গলবার স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত নবম বা শেষ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার মনন রেজা নীড় রাশিয়ার আন্তর্জাতিক মাস্টার বেডমাটসিরিনভ ওলেগের সঙ্গে, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ভারতের এ আরাভ ও ফিদে মাস্টার নাইম হক ভারতের আপার সাক্সেনার সঙ্গে ড্র করেন।

ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান রাশিয়ার ক্রিস্টোপভ কন্সটেনটিনকে পরাজিত করেন। ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার বারনাডস্কি ভিটালি ৭ পয়েন্ট পেয়ে এ ইভেন্টে চ্যাম্পিয়ন হন। এ ইভেন্ট হতে ফিদে মাস্টার মনন রেজা নীড় ২৪ রেটিং ও ফিদে মাস্টার নাইম হক ২০ রেটিং বৃদ্ধি করেছেন। আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ২ রেটিং এবং ফিদে মাস্টার তৈয়বুর রহমান ৪০ রেটিং কমিয়েছেন।

১৩টি দেশের একজন গ্র্যান্ড মাস্টার, দুইজন আন্তর্জাতিক মাস্টার ও ছয়জন ফিদে মাস্টারসহ মোট ৩০ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করেন।

   

About

Popular Links

x