টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে সুপার এইটে জায়গা করে নিল আফগানিস্তান। প্রথম দুটি ম্যাচ হেরে খাদের কিনারায় দাঁড়িয়ে পাপুয়া নিউগিনির দিকে তাকিয়ে ছিল নিউজিল্যান্ড। কিন্তু আফগানদের শক্তির কাছে পাত্তা পেলো না পাপুয়া নিউগিনি। তাদের হারে স্বপ্নভঙ্গ হলো কিউইদেরও।
ত্রিনিদাদে শুক্রবার “সি” গ্রুপের ম্যাচে ৭ উইকেটে জিতেছে রাশিদ খানের দল। পাপুয়া নিউ গিনির ৯৫ রান তারা পেরিয়ে গেছে ২৯ বল বাকি থাকতে। টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে আফগানিস্তান। আগেই সুপার এইট নিশ্চিত করা ওয়েস্ট ইন্ডিজ রান রেটে পিছিয়ে আছে দুই নম্বরে।
সংক্ষিপ্ত স্কোর:
পাপুয়া নিউ গিনি: ১৯.৫ ওভারে ৯৫ (উরা ১১,ভালা ৩, সিয়াকা ০, বাউ ০, হিরি ১, সোপের ৯, ডোরিগা ২৭, ভানুয়া ০, নাও ১৩, কারিকো ৪*, কামেয়া ২; ফারুকি ৪-০-১৬-৩, নাবি ১-০-৯-০, নাভিন ২.৫-০-৪-২, রাশিদ ৪-০-২৫-০, নুর ৪-০-১৪-১, ওমারজাই ২-১-৫-০, জানাত ২-০-১০-০)
আফগানিস্তান: ১৫.১ ওভারে ১০১/৩ (গুরবাজ ১১. ইব্রাহিম ০, নাইব ৪৯*, ওমারজাই ১৩, নাবি ১৬*; নাও ৪-০-২৬-১, কামেয়া ৩-০-১৬-১, সোপের ২.১-০-১৯-০, ভানুয়া ৩-০-১৮-১, কারিকো ৩-০-১৫-০)
ফল: আফগানিস্তান ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ফাজালহাক ফারুকি



নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথে বাংলাদেশ