Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া

বিকেল ৩টায় শুরু হওয়া ম্যাচটি খেলতে খেলতেই ৫টা ৫২ মিনিটের দিকে লুটিয়ে পড়েন জিয়াউর

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৭:৫২ পিএম

বাংলাদেশ দাবা ফেডারেশনে চলছিল জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডের খেলা। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। এর মধ্যেই হঠাৎ লুটিয়ে পড়লেন জিয়া। দ্রুত হাসপাতালে নিলেও ফেরানো যায়নি তাকে।

শুক্রবার (৫ জুলাই) পল্টনের দাবা ফেডারেশন কক্ষে বিকেল ৩টায় শুরু হওয়া ম্যাচটিতে খেলতে খেলতেই ৫টা ৫২ মিনিটের দিকে লুটিয়ে পড়েন জিয়াউর।

জানা গেছে, পল্টনের দাবা ফেডারেশন থেকে হাসপাতালে পৌঁছাতে সময় লাগে ৯ মিনিটের মতো। পরীক্ষানিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই মারা গেছেন জিয়া।

   

About

Popular Links

x