Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির আবেগঘন পোস্ট

নিজের চোট, আবেগ আর অন্যান্য বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১২:৪১ পিএম

কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে ৬৬ মিনিটের মাথায় মাঠের বাইরে চলে যান লিওনেল মেসি। মাঠ ছাড়ার সময় হতাশায় বারবার মুখ ঢাকছিলেন। গ্যালারিতে আর্জেন্টিনার সমর্থকদের চোখেমুখেও ছিল একই রকম হতাশা। একটু পর ডাগআউটে বসেও কেঁদেছেন আর্জেন্টিনার অধিনায়ক।

অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে লাওতারো মার্টিনেজের গোলে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনা। এমন চড়াই-উতরাই পেরোনো ম্যাচ শেষে মেসি কোনো কথা বলেননি।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ৬টার দিকে (বাংলাদেশ সময়) নিজের চোট, আবেগ আর অন্যান্য বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।

নিজের চোটের অবস্থা জানিয়ে মেসি লিখেন, “কোপা আমেরিকা শেষ। প্রথমেই আমি আমাকে দেওয়া বার্তা আর অভিনন্দনের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি ঠিক আছি। ঈশ্বরকে ধন্যবাদ। আশা করছি, দ্রুতই আমি মাঠে ফিরতে পারব এবং আমি যে কাজটা করতে সবচেয়ে বেশি ভালোবাসি, সেটা উপভোগ করব।”

এরপর মেসি লিখেন, “ফিদেও (দি মারিয়া) আমাদের ছেড়ে গেছে। কিন্তু আমরা আরেকটি কাপ জিতেছি। এ কারণে আমি খুব খুশি। বড় ব্যাপার হচ্ছে, তার মতো ওতা ও আমি—আমরা বিশেষ রোমাঞ্চ নিয়ে অনুভব করছি।”

   

About

Popular Links

x