Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

নিষেধাজ্ঞা থেকে বাচঁতে সমর্থকদের প্রতি আর্জেন্টিনার আকুতি

সমর্থকদের বর্ণবাদী আচরণ থেকে বিরত থাকার আহ্বান আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৮ পিএম

কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকা ফাইনাল চলাকালীন আর্জেন্টাইন সমর্থকরা আক্রমণাত্মক ও বৈষম্যমূলক স্লোগান দেওয়ার কারণে বেশ সমালোচনার মুখে পড়েন। তাদের এ ধরনের আচরণ পরবর্তী খেলায় আর্জেন্টিনা দলের জন্য নিষেধাজ্ঞা বয়ে আনতে পারে। আর সেটা থেকে রক্ষা পেতে এবং আর্জেন্টাইন সমর্থকদের বর্ণবাদী আচরণ থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

এই ম্যাচে যদি সমর্থকরা কোনো রকম বৈষম্যমূলক স্লোগান প্রদান করে তাহলে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচে শাস্তি প্রয়োগ করা হবে বলে জানিয়েছে ফিফা।

চিলির বিপক্ষে খেলার পর আগামী অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে বুয়েন্স আয়ার্সে খেলতে নামবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সমর্থকদের সতর্ক থাকার অনুরোধ করে সামাজিক যোগাযোগমাধ্যেমে পোস্ট দিয়ে বলে, “(চিলির বিপক্ষে) যদি আক্রমণাত্মক বা বৈষম্যমূলক স্লোগান শোনা যায়, তাহলে আর্জেন্টিনার পরবর্তী হোম ম্যাচে দর্শক উপস্থিতি কমানোর শাস্তি প্রয়োগ করবে। বৈষম্য ছাড়া সমর্থন করুন, কাউকে অপমান করাটা কোনো কাজে দেবে না।এটি শুধু ক্ষতিই করে।”

উল্লেখ্য, গত জুলাইয়ে কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকা ফাইনালে ১-০ গোলে জয়লাভ করে আর্জেন্টিনা। জয়ের পর উদযাপনের এক পর্যায়ে আফ্রিকান খেলোয়াড়দের নিয়ে দর্শকদের সামনে এক গান পরিবেশন করে মেসি-মার্টিনেজরা। এই গানটি এর পূর্বে ২০২২ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনাল জয়ের পর গেয়েছিল চ্যাম্পিয়ানরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই গানের একটি ভিডিও শেয়ার দিয়ে বিপাকে পড়েছেন ফার্নান্দেজ ও আর্জেন্টিনা দল। বিষয়টি শেষ পর্যন্ত রাজনৈতিক পর্যায়ে পৌঁছে যায়।

এর প্রতিবাদ স্বরুপ ফ্রান্সের ফুটবল ফেডারেশন আর্জেন্টিনার বিরুদ্ধে “বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণ” এর জন্য ফিফার কাছে আইনি অভিযোগ দায়ের করে।

   

About

Popular Links

x