Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘বর্ণবাদী’ মন্তব্য, ধারাভাষ্য থেকে মাঞ্জরেকারের অপসারণ দাবি

ঘটনাটি ঘটে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের ভারতের ব্যাটিংয়ের ১১তম ওভারে

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৮:১৬ পিএম

মেয়েদের টি–টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্যে “বর্ণবাদী” মন্তব্যের অভিযোগ উঠেছে সঞ্জয় মাঞ্জরেকারের বিরুদ্ধে। এই ঘটনায় নেটিজেনদের তোপের মুখে পড়েছেন সাবেক ভারতীয় এই ক্রিকেটার।

শুক্রবার (৪ অক্টোবর) ভারত-নিউজিল্যান্ড ম্যাচের ধারাভাষ্যে সঞ্জয় মাঞ্জরেকার বলে বসেন, “দুঃখিত, আমি তাকে চিনি না। উত্তরের খেলোয়াড়দের দিকে আমি বেশি একটা মনোযোগ দিই না।”

“উত্তর ভারতের খেলোয়াড়দের” দিকে মনোযোগ দেন বা বলে সমালোচনার মুখে পড়েছেন ভারতের এই সাবেক ক্রিকেটার।

ঘটনাটি ঘটে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ব্যাটিংয়ের ১১তম ওভারের। তখন টেলিভিশন ক্যামেরায় ভারত নারী ক্রিকেট দলের প্রধান কোচ অমল মজুমদারকে দেখানো হচ্ছিল। এ সময় মাঞ্জরেকার বলেন, “অমল মজুমদারকে দেখে বেশ খুশিই মনে হচ্ছে। এটা দলের জন্য ভালো। তার পাশে আছেন আবিষ্কার সালবি, সহকারী কোচ।”

এক পর্যায়ে মাঞ্জরেকারের কাছে ভারতের ফিল্ডিং কোচ মুনিশ বালি সম্পর্কে জিজ্ঞেস করেন সহ-ধারাভাষ্যকার। তিনি বলেন, “পাশেই আছেন মানিশ বালি। তিনি সাবেক পাঞ্জাব ক্রিকেটার এবং এই মুহূর্তে দলের ফিল্ডিং কোচ।”

উত্তরে মাঞ্জরেকার বলেন, “দুঃখিত। আমি তাকে চিনি না। উত্তরের খেলোয়াড়দের দিকে আমি বেশি একটা মনোযোগ দিই না।”

এমন মন্তব্যের পরেই মাঞ্জরেকারকে নিয়ে শুরু হয়েছে বড় রকমের সমালোচনা। মাঞ্জরেকারকে “বর্ণবাদী” আখ্যা দিয়ে ধারাভাষ্য থেকে তার অপসারণ চেয়েছেন কেউ কেউ। সমালোচকদের মতে, মাঞ্জরেকারের এই মন্তব্যে ভারতীয় ক্রিকেটের মুম্বাইকেন্দ্রিক আধিপত্য ফুটে উঠেছে।

 

   

About

Popular Links

x