Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ক্রিকেটার এনামুল হকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

এর আগে রাজশাহীসহ বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৭ পিএম

বাংলাদেশ দলের ক্রিকেটার ও দুর্বার রাজশাহীর বর্তমান অধিনায়ক এনামুল হকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে এই বিষয়ে অনুরোধ জানানোর পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিসিবির এক কর্মকর্তা সংবাদমাধ্যম প্রথম আলোকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রাজশাহীসহ বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। এর মধ্যেই এনামুল হকের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার খবর এলো।

বিপিএলের এবারের আসরের শুরু থেকেই একাধিক ম্যাচের বেশ কয়েকটি ঘটনায় ফিক্সিংয়ের সন্দেহ করা হয়। পরে গত ২২ জানুয়ারি সংবাদমাধ্যম প্রথম আলো এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, বিপিএলে সন্দেহজনক ঘটনা চোখে পড়েছে বলে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিক জানিয়েছেন।

বিপিএলের শুরুতে এনামুল হক দুর্বার রাজশাহীর অধিনায়ক থাকলেও ব্যাটিংয়ে এনামুলের বেশি মনোযোগ করতে অধিনায়কত্বে বদল আনা হচ্ছে বলে জানিয়ে তাসকিন আহমেদকে ক্যাপ্টেন বানায় রাজশাহী।

এনামুল হক এবারের আসরে ১২ ম্যাচে ১ সেঞ্চুরিসহ টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ স্কোরার।

   

About

Popular Links

x