Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

একাই একটি গ্রুপ খুলতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী

বর্তমানে হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলতে কমপক্ষে একজন সদস্য যুক্ত করা বাধ্যতামূলক

আপডেট : ০৮ মে ২০২৫, ০৩:১০ পিএম

ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলেন অনেকেই। আবার কেউ কেউ নির্দিষ্ট দিন বা পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে বন্ধু বা পরিচিতদের যুক্ত করেন। ব্যবহারকারীদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলা এখন আরও সহজ হতে যাচ্ছে।

বর্তমানে হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলতে কমপক্ষে একজন সদস্য যুক্ত করা বাধ্যতামূলক। তবে এই বাধ্যবাধকতা তুলে নিতে যাচ্ছে জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্মটি। শিগগিরই হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে নতুন একটি সুবিধা, যার মাধ্যমে সদস্যের নাম যুক্ত না করেই গ্রুপ তৈরি করা যাবে।

নতুন এই সুবিধা চালু হলে একজন ব্যবহারকারী চাইলে একাই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পারবেন। পরে ইনভাইট লিংক শেয়ার করে গ্রুপটিতে প্রয়োজন অনুযায়ী সদস্য যুক্ত করা যাবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের ২.২৫.১৪.১২ অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে নতুন এই সুবিধাটি যুক্ত করা হয়েছে। সুবিধাটির মাধ্যমে কোনো সদস্যের নাম যুক্ত ছাড়াই গ্রুপ তৈরি করা যাচ্ছে।

   

About

Popular Links

x