Tuesday, July 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঈদের ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু, যেভাবে পাবেন

১৩ মে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হয়

আপডেট : ২১ মে ২০২৬, ১০:১৩ এএম

আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে ঈদ-উল-আজহা। এ উপলক্ষে ট্রেন ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে ৩১ মে যাত্রার টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়। 

যেভাবে পাবেন

রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইট যেয়ে  টিকিট সংগ্রহ করা যাবে একইসঙ্গে অ্যাপের মাধ্যমেও সংগ্রহ করা যাবে টিকিট। 

২২ মে বিক্রি করা হবে ১ জুনের টিকিট, ২৩ মে পাওয়া যাবে ২ জুনের টিকিট, ২৪ মে মিলবে ৩ জুনের টিকিট এবং ২৫ মে বিক্রি হবে ৪ জুনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট।

 ১৩ মে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হয়। চাঁদ রাতেও থাকছে ঈদের বিশেষ ট্রেনের টিকিটের সুযোগ।

   

About

Popular Links

x