পরিপূর্ণ সুস্থতার জন্য ঘুমের প্রয়োজনীয়তা কারোই অজানা নয়। পরিমিতি ঘুম শরীর ও মনকে চাঙা রাখে। অপর্যাপ্ত ঘুম হয়ে দাঁড়ায় নানা ক্ষতির কারণ। একইভাবে অতিরিক্ত ঘুমও ক্ষতিকারক। আবার সুস্থতার জন্য সকালে দ্রুত ঘুম থেকে ওঠাটাও জরুরি। কিন্তু ঘুমকাতুরে অনেকেই সকলে সহজে ঘুম থেকে উঠতে পারেন না। যার ফলে ব্যাহত হয় দৈনন্দিন বিভিন্ন কাজও।
তাই সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে সকালে দ্রুত ঘুম থেকে ওঠার বিকল্প নেই। চলুন, সকালে ঘুম থেকে ওঠার কয়েকটি সহজ উপায় দেখে নেওয়া যাক-
সঠিক সময়ে ঘুমিয়ে পড়া
পর্যাপ্ত বিশ্রাম না পেলে শরীর ক্লান্ত থাকে। তাই চাইলেও ঘুম থেকে উঠতে কষ্ট হয়। সে কারণে ঘুমের সময়টা ঠিক করা জরুরি। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে গিয়ে নির্দিষ্ট সময়ে ওঠার অভ্যাস করুন। একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন অন্তত সাত ঘণ্টা ঘুম প্রয়োজন। এই নিয়ম মেনে চলুন।
স্মার্টফোন দূরে রাখুন
স্মার্টফোন বা এ ধরনের গ্যাজেটের আলো ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে। তাই ঘুমানোর অন্তত দুই ঘণ্টা আগে এসব গ্যাজেট দূরে রাখলে ঘুম আসা সহজ হবে।
সন্ধ্যার পরে চা-কফি পান থেকে বিরত থাকুন
চা-কফি পানের অভ্যাস খারাপ কিছু নয়। দিনে এক কাপ চা-কফি খাওয়া যেতেই পারে। কিন্তু সন্ধ্যার পরে চা-কফি এড়িয়ে চলা ভালো। কারণ, চা-কফি ঘুমে বাধা দিতে পারে। দেরি করে ঘুমালে খুব স্বাভাবিকভাবেই সকালে ওঠা কষ্টকর।
খাবারের দিকে খেয়াল করুন
ঘুমের ক্ষেত্রে খাবারের ভূমিকাও গুরুত্বপূর্ণ। ভালো ঘুমের জন্য স্বাস্থ্যকর ও উপকারী খাবার খেতে হবে। কিছু খাবার আছে যেগুলো ঘুমের জন্য সহায়ক। সেগুলো খেলে সময়মতো ঘুম চলে আসবে। আবার ঘুম থেকে উঠতেও পারবেন সঠিক সময়ে। সবজি, ফল ও ওমেগা ৩ সমৃদ্ধ খাবার বেশি করে খাবেন।
অ্যালার্ম ঘড়ি একটু দূরে রাখুন
অনেকে অ্যালার্ম দিয়ে ঘুমালেও বেজে উঠলে ঘুমের ভেতরেই তা বন্ধ করে ফের ঘুমিয়ে পড়েন। এই অভ্যাস থেকে বাঁচতে চাইলে অ্যালার্ম ঘড়ি বা স্মার্টফোন কিছুটা দূরে রাখুন। এতে বেজে উঠলেও আপনি তা সঙ্গে সঙ্গে বন্ধ করতে পারবেন না। আপনাকে উঠতেই হবে। এভাবে অভ্যাস করলে ঘুম থেকে ওঠা সহজ হবে।
ব্যায়াম করুন
স্বাস্থ্যকর জীবনযাপনের একটি অংশ হলো ব্যায়াম বা শরীরচর্চা। অনিদ্রা বা ইনসমনিয়ার সমস্যা থাকলে নিয়মিত শরীরচর্চা করুন। এটি আপনাকে ভালো ঘুমে সহায়তার পাশাপাশি আরও অনেক উপকারিতা পাবেন।



ঘুমের কারণে বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে পারেননি তাসকিন!
তাসকিনের ‘ঘুমকাণ্ড’ নিয়ে যা বললেন সাকিব