Tuesday, November 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

শাহজালালে প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই লাউঞ্জ তাদের (প্রবাসী শ্রমিকদের) ভ্রমণকে সহজ করবে’

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০১:১৯ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। এ সময় ড. ইউনূস বলেন, “আমাদের প্রবাসী শ্রমিকরা জাতি গঠনের কারিগর। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব।”

সোমবার (১১ নভেম্বর) সকালে তিনি অভিবাসীদের জন্য ডেডিকেটেড লাউঞ্জটি উদ্বোধন করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

উদ্বোধনকালে অধ্যাপক ইউনূস আরও বলেন, “আমরা বিশ্বাস করি, এই লাউঞ্জ তাদের (প্রবাসী শ্রমিকদের) ভ্রমণকে সহজ করবে।”

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য এটিই প্রথম লাউঞ্জ। এখানে প্রবাসী শ্রমিকদের বিশ্রামের জন্য জায়গা থাকবে এবং সুলভ মূল্যে খাবার পাওয়া যাবে। খাবার পরিবেশনের জন্য ভর্তুকি দেবে সরকার।

প্রবাসী শ্রমিকদের জন্য ডেডিকেটেড লাউঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস/সংগৃহীত

আইন ও প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাতৃভূমির জন্য ত্যাগ স্বীকার করায় বাংলাদেশি প্রবাসী শ্রমিক এবং প্রবাসী সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা জানান নজরুল।

বাংলাদেশে আইওএম মিশনের উপপ্রধান ফাতিমা নুসরাত গাজ্জালি বলেন, “বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের সহায়তা করতে এ লাউঞ্জ নির্মাণে আর্থিক সহায়তা করেছে জাতিসংঘের সংস্থাটি। এটি প্রধান উপদেষ্টার একটি উদ্যোগ। আমরা এই উদ্যোগকে সমর্থন করতে পেরে আনন্দিত। বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের সাহায্য করতে আইওএমের পৃষ্ঠপোষকতায় প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে।”

   

About

Popular Links

x