Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাকিব আল হাসানের বিরুদ্ধে সমন জারি

চেক ডিজঅনার মামলায় শুনানি শেষে সমন জারির আদেশ হয়

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:৫৫ পিএম

আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনারের একটি মামলায় ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ৪ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আগামী ১৮ জানুয়ারি সাকিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।।

বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত সমন জারি করেন। আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী খন্দকার শাহরিয়ার আলম জানান, সাকিল আল হাসানের বিরুদ্ধে ১৫ ডিসেম্বর একটি চেক জালিয়াতির মামলা হয়। বুধবার এ মামলায় শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে সমন জারি করেন।

অপর আসামিরা হলেন, সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ম্যানেজিং ডিরেক্টর গাজী শাহাগীর হোসাইন, ডিরেক্টর ইমদাদুল হক ও মালাইকার বেগম। মামলায় আল হাসান অ্যাগ্রো ফার্মকেও আসামি করা হয়েছে।

গত ১৫ ডিসেম্বর ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান বাদী হয়ে আদালতে এ মামলা দায়ের করেন।

   

About

Popular Links

x