Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে মোটরযান চালকদের ৪ নির্দেশনা

মোটরযান চালক ও মালিকদের চারটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০৭:২৯ পিএম

ঘন কুয়াশার কারণে সারাদেশে ঘটছে সড়ক দুর্ঘটনা। ফলে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য মোটরযান চালক ও মালিকদের সতর্কতামূলক চারটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শুক্রবার (৩ জানুয়ারি) বিআরটিএ-এর ফেসবুক পেজে এ নির্দেশনার কথা জানানো হয়।

নির্দেশনাগুলো হলো-

১. কুয়াশায় দৃষ্টিসীমার মধ্যে থামানো যায় এমন নিয়ন্ত্রণ উপযোগী ধীরগতিতে সর্বদা নিরাপদ দূরত্ব বজায় রেখে রাস্তায় গাড়ি চালাতে হবে।

২. কুয়াশাচ্ছন্ন অবস্থায় গাড়ির হেডলাইট ‌‘লো-বিম বা ডিপার’ জ্বালিয়ে গাড়ি চালাতে হবে। ‘হাই-বিম বা আপার’ কুয়াশাকে আরও বেশি ঘন করে বিধায় ‘হাই-বিম বা আপার’ জ্বালিয়ে গাড়ি চালানো যাবে না।

৩. লেন পরিবর্তন বা ওভারটেকিং করা যাবে না। যেসব স্থানে দৃষ্টি যায় না বা বাঁক নেওয়ার আগে দেখা যায় না, সেসব স্থানে দরকার হলে বিপদ এড়ানোর জন্য হর্ন বাজাতে হবে।

৪. ঘন কুয়াশার কারণে একেবারেই দেখা না গেলে বা দৃষ্টিসীমা শূন্যের কোঠায় পৌঁছে গেলে নিরাপদ জায়গায় গাড়ি থামিয়ে হেডলাইট বন্ধ করে হ্যাজার্ড লাইট জ্বালাতে হবে।

   

About

Popular Links

x