Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সঞ্চয়পত্রে নতুন মুনাফা হার, জানুন কোন স্কিমে আপনি কত পাবেন

নতুন নিয়মে মুনাফা ১২%-এর অধিক রাখা হয়েছে, যেখানে সর্বনিম্ন হার ১২.২৫ আর সর্বোচ্চ ১২.৫৫

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৪:৫৬ পিএম

২০২৫ সালে নতুনভাবে নির্ধারিত হলো সঞ্চয়পত্রের মুনাফার হার। এতদিন জাতীয় সঞ্চয় স্কিমগুলোতে মেয়াদান্তে সর্বনিম্ন ১১.০৪% থেকে সর্বোচ্চ ১১.৭৬% মুনাফা পাওয়া যেতো। নতুন নিয়মে মুনাফা ১২%-এর অধিক রাখা হয়েছে, যেখানে সর্বনিম্ন হার ১২.২৫ আর সর্বোচ্চ ১২.৫৫।

জানুয়ারির ১ তারিখ থেকে কার্যকর সব সঞ্চয়পত্রে পাওয়া যাবে এই বাড়তি মুনাফা। চলুন, সরকারি সঞ্চয় স্কিমগুলোর সদ্য প্রণয়ন করা এই মুনাফা ব্যবস্থা সম্বন্ধে বিশদ জেনে নেওয়া যাক।

সঞ্চয়পত্রের স্কিমগুলোতে নতুন মুনাফার হার

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফা দেওয়ার জন্য দুটি ভিন্ন বিনিয়োগ পরিসীমা ঠিক করা হয়েছে।

বিনিয়োগ পরিসীমা-১: অনূর্ধ্ব সাড়ে ৭ লাখ টাকা

বিনিয়োগ পরিসীমা-২: সাড়ে ৭ লাখ টাকার অধিক

প্রথমটিতে প্রদেয় মুনাফা অপেক্ষা দ্বিতীয় ক্যাটাগরির মুনাফার শতাংশ কম হবে। তবে এই শতাংশ আগের তুলনায় বেশি। শুধু তাই নয়, মেয়াদের প্রথম বছর থেকে মেয়াদপূর্তি পর্যন্ত প্রতি বছরের ধার্য করা মুনাফার শতাংশগুলোও আগের থেকে বেশি। এই হার ৫ ও ২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদের হার অনুসারে প্রতি ৬ মাস অন্তর পুনঃনির্ধারিত হবে।

সরকারি সঞ্চয় পরিষেবার আওতাভুক্ত প্রতিটি স্কিম নির্ধারিত রিটার্নসহ নিম্নোক্ত সারণীতে উল্লেখ করা হলো:

সারণী: ২০২৫ সালে সঞ্চয়পত্রে বিনিয়োগ বাবদ লাভের পরিমাণ

বিভিন্ন ধরনের সঞ্চয় স্কিমে বছরান্তে প্রতি লাখে মুনাফার হার (শতাংশ)

বিনিয়োগের পরিমাণ (টাকা)

সময়

পেনশনার সঞ্চয়পত্র

পরিবার সঞ্চয়পত্র

বাংলাদেশ সঞ্চয়পত্র

৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র

ডাকঘর সঞ্চয় ব্যাংক-মেয়াদি হিসাব

  

(৫ বছর মেয়াদি)

(৫ বছর মেয়াদি)

(৫ বছর মেয়াদি)

(৩ বছর মেয়াদি)

(৩ বছর মেয়াদি)

সাড়ে ৭ লাখ পর্যন্ত

প্রথম বছর

১০.২৩

১০.২০

১০.১৩

১১.৪

১১.৪

সাড়ে ৭ লাখ পর্যন্ত

দ্বিতীয় বছর

১০.৭৫

১০.৭২

১০.৬৪

১১.৬৫

১১.৬৫

সাড়ে ৭ লাখ পর্যন্ত

তৃতীয় বছর

১১.৩১

১১.২৮

১১.১৯

১২.৩০

১২.৩০

সাড়ে ৭ লাখ পর্যন্ত

চতুর্থ বছর

১১.৯১

১১.৮৭

১১.৭৮

-

-

সাড়ে ৭ লাখ পর্যন্ত

পঞ্চম বছর

১২.৫৫

১২.৫০

১২.৪০

-

-

সাড়ে ৭ লক্ষাধিক

প্রথম বছর

১০.১১

১০.১১

১০.১১

১১

১১

সাড়ে ৭ লক্ষাধিক

দ্বিতীয় বছর

১০.৬২

১০.৬২

১০.৬২

১১.৬১

১১.৬১

সাড়ে ৭ লক্ষাধিক

তৃতীয় বছর

১১.১৭

১১.১৭

১১.১৭

১২.২৫

১২.২৫

সাড়ে ৭ লক্ষাধিক

চতুর্থ বছর

১১.৭৫

১১.৭৫

১১.৭৫

-

-

সাড়ে ৭ লক্ষাধিক

পঞ্চম বছর

১২.৩৭

১২.৩৭

১২.৩৭

-

-

 

পেনশনার সঞ্চয়পত্র

এই স্কিমে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বেই নগদায়নের ক্ষেত্রে বছরান্তে মুনাফা শুরু হবে ১০.২৩% থেকে। দ্বিতীয় বছরে ১০.৭৫, তৃতীয় বছরে ১১.৩১, এবং চতুর্থ বছরে ১১.৯১%। ৫ বছর মেয়াদপূর্তির পর মুনাফা দাড়াবে ১২.৫৫%, যা এখন থেকে প্রযোজ্য রিটার্নগুলোর মধ্যে সর্বাধিক।

সাড়ে ৭ লাখ টাকা বিনিয়োগে প্রথম বছরে মুনাফা থাকছে ১০.১১। এটি বছরান্তের হিসেবে নতুন ব্যবস্থার সবচেয়ে কম পরিমাণ রিটার্ন। উপরন্তু, দ্বিতীয় বছরে ১০.৬২, তৃতীয় বছরে ১১.১৭ এবং চতুর্থ বছরে ১১.৭৫%। ৫ বছর শেষে মেয়াদ উত্তীর্ণকালে এই শতাংশটি পৌঁছবে ১২.৩৭-এ।

পরিবার সঞ্চয়পত্র

সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগকারীরা এই সঞ্চয়পত্রের মেয়াদপূর্তিতে পাবেন সাড়ে ১২%। মেয়াদ উত্তীর্ণের আগেই স্কিম নগদায়ন করলে বছর শেষে রিটার্ন শুরু ১০.২০% থেকে। দ্বিতীয় বছরে নগদায়নের ক্ষেত্রে লাভের হার দেওয়া হবে ১০.৭২, তৃতীয় বছরে ১১.২৮ এবং চতুর্থ বছরে ১১.৮৭%।

বিনিয়োগ সাড়ে ৭ লাখ টাকার অধিক হলে প্রথম বছরের মুনাফা ১০.১১%, যা দ্বিতীয় বছরে ১০.৬২, তৃতীয় বছরে ১১.১৭ এবং চতুর্থ বছরে হবে ১১.৭৫%। সর্বপরি, ৫ বছর কিস্তি পূরণ করলে লাভের হার ১২.৩৭%।

বাংলাদেশ সঞ্চয়পত্র

সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে বাংলাদেশ সঞ্চয়পত্রের মেয়াদপূর্তিতে লাভের পরিমাণ ১২.৪০%। মেয়াদ পূর্ণ না করলে প্রথম বছরে ১০.১৩, দ্বিতীয় বছরে ১০.৬৪, তৃতীয় বছরে ১১.১৯ এবং চতুর্থ বছরে ১১.৭৮%।

যারা সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগ করবেন তাদের প্রথম বছরে নগদায়নে মুনাফা পড়বে ১০.১১%। দ্বিতীয় বছরে ১০.৬২, তৃতীয় বছরে ১১.১৭ এবং চতুর্থ বছরে ১১.৭৫%। ৫ বছরের আগে স্কিম না ভাঙলে লাভের হার দাড়াবে ১২.৩৭%।

৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র

এই সঞ্চয় স্কিমে যারা সর্বোচ্চ সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করবেন, তাদের মেয়াদ শেষে রিটার্ন আসবে ১২.৩০%। অন্যথায় মেয়াদ পূর্ণ করা না হলে ৩ বছর মেয়াদি এই সঞ্চয়পত্রে প্রথম বছরে মুনাফা পাওয়া যাবে ১১.০৪ এবং দ্বিতীয় বছরে ১১.৬৫%।

অপরদিকে, সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের পর প্রথম বছরের পরেই বিনিয়োগ করা টাকা তোলার ক্ষেত্রে মুনাফা মিলবে ১১%। দ্বিতীয় বছরে পাওয়া যাবে ১১.৬১ আর মেয়াদপূর্তি করতে পারলে লাভের অংশ হবে ১২.২৫%।

ডাকঘর সঞ্চয় ব্যাংক-মেয়াদি হিসাব

উপরোক্ত প্রধান চার স্কিমের বাইরে ডাকঘর সঞ্চয় হিসাবে উভয় বিনিয়োগ ক্যাটাগরি থেকে প্রাপ্ত রিটার্নের হার হবে ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের অনুরূপ।

সঞ্চয়পত্রের নতুন মুনাফার হার কাদের জন্য প্রযোজ্য

যেহেতু সব ধরনের সঞ্চয়পত্রেই উল্লেখযোগ্য হারে মুনাফা বৃদ্ধি পেয়েছে, তাই সকল শ্রেণির গ্রাহকরাই এর আওতাভূক্ত। সুতরাং জানুয়ারি ২০২৫ থেকে যারা সঞ্চয়পত্র কিনবে তারা নতুন এই বর্ধিত মুনাফার সুবিধা পাবেন।   

পরিশিষ্ট

২০২৫-এ নতুন নিয়মে প্রণীত সঞ্চয়পত্রের মুনাফার হারে জাতীয় সঞ্চয় স্কিমের প্রতিটি ক্যাটাগরিতে পরিবর্তন এসেছে। সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে কমপক্ষে ১২.৩০% মুনাফা রয়েছে ৩ বছর মেয়াদি সঞ্চয়পত্র দুটোতে। সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে সর্বোচ্চ ১২.৫৫% হারে রিটার্নের সুযোগ থাকছে পেনশনার ব্যবস্থায়। সাড়ে ৭ লাখের বেশি টাকা বিনিয়োগের ক্ষেত্রে ৫ বছর মেয়াদি সবগুলো স্কিমেই সর্বাধিক রিটার্ন ১২.৩৭%। আর ৩ বছর মেয়াদি ব্যবস্থাগুলোতে থাকছে ১২.২৫%, যা এই পরিবর্তিত সঞ্চয় প্রক্রিয়ার সর্বনিম্ন মাত্রার মুনাফা।

   

About

Popular Links

x