রোজায় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহার থেকে বিরত থাকতে হয়। এসময় শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। এছাড়াও কেউ যদি রোজা রেখে কাজ করেন বা ঘাম ঝরে এমন শারীরিক পরিশ্রম করেন তাহলে শরীরে লবণ ও পানি স্বল্পতা দেখা দিতে পারে। ফলস্বরুপ মাথাব্যাথা, মাথা ঝিমঝিম, গায়ে ব্যথা হয়। তাই রমজান মাসে পানিশূন্যতা থেকে রক্ষা পেতে কিছু সতর্কতা মেনে চলুন।
১. ইফতার থেকে সাহরি পর্যন্ত শরীরের চাহিদা অনুযায়ী পরিমাণ মতো পানি পান করা।
২. ঘাম বেশি হলে বা রোজা রেখে সারাদিন পরিশ্রম করার প্রয়োজন হলে আগেই সেহরির সময় ওরস্যালাইন বা ইলেকট্রোরাল জাতীয় পানীয় পান করা।
৩. ইফতার ও সেহরি পর্যন্ত ধাপে ধাপে পানি পান করতে থাকা।
৪. খাদ্যতালিকায় পানিসমৃদ্ধ খাবার যেমন- লাউ, পেঁপে, কুমড়ো জাতীয় খাবার রাখা।
৫. রোজা রেখে অত্যধিক পরিশ্রম করার প্রয়োজন হলে বিরতি নিয়ে কাজ করা।
৬. যারা বিভিন্ন রোগে ভুগছেন, তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধের ডোজ ও খাওয়ার সময় ঠিক করে নেওয়া।



