Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

যে কারণে কাটা তরমুজ ফ্রিজে রাখা ঠিক না

ইফতারের সময় অনেকে তরমুজ ঠাণ্ডা করে খাওয়ার জন্য কেটে তা ফ্রিজে রেখে দেয়

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৫:১৯ পিএম

গ্রীষ্মকালে তরমুজ একটি অত্যন্ত জনপ্রিয় ফল। রমজান উপলক্ষে এর চাহিদা আরও বেড়ে গেছে। সারাদিন রোজা রাখার পর ইফতারে কয়েক টুকরো তরমুজ যেন শরীরে শক্তি ফিরিয়ে আনে। এই মৌসুমি ফল শরীরকে ঠাণ্ডা রাখতে এবং পানির অভাব পূরণে সহায়তা করে। তবে অনেকেই তরমুজ কেটে ফ্রিজে রেখে দেয়, ঠাণ্ডা করে খেতে পছন্দ করেন। কিন্তু এই অভ্যাসটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 

চলুন জেনে নেওয়া যাক কাটা তরমুজ ফ্রিজে রাখার ক্ষতিকর প্রভাব সম্পর্কে।

ব্যাকটেরিয়া বৃদ্ধি

কাটা তরমুজ ফ্রিজে রাখলে তাতে ব্যাকটেরিয়া জন্মানোর সম্ভাবনা থাকে, যা খাদ্য বিষক্রিয়ার ঝুঁকি বাড়ায়। ফ্রিজের ঠাণ্ডা পরিবেশে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ধীর হলেও, কাটা ফলের উন্মুক্ত পৃষ্ঠে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পেতে পারে।

পুষ্টিগুণ হ্রাস

ফ্রিজে তরমুজ রাখলে এর পুষ্টিগুণ কমে যায়। গবেষণায় দেখা গেছে, ঘরের তাপমাত্রায় রাখা তরমুজে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বেশি থাকে। ফ্রিজে রাখলে এই উপকারী উপাদানের পরিমাণ হ্রাস পায়, যা স্বাস্থ্যের জন্য ভালো নয়। 

স্বাদ ও গুণগত মানের পরিবর্তন

ফ্রিজে রাখা তরমুজের স্বাদ, রং এবং গুণগত মান পরিবর্তিত হতে পারে। ফ্রিজের ঠাণ্ডা পরিবেশে তরমুজের প্রাকৃতিক মিষ্টতা এবং রসালো ভাব কমে যেতে পারে, যা খাওয়ার আনন্দ নষ্ট করে।

   

About

Popular Links

x