Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শুটিংয়ে গিয়ে নিখোঁজ মডেল, খালে মিলল গলা কাটা মরদেহ

নিখোঁজের দুই দিন পর মডেলের মরদেহ উদ্ধার করে পুলিশ

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৯:৩৩ পিএম

মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে নিখোঁজের ২ দিন পর শীতল নামে এক মডেলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

সোমবার (১৬ জুন) ভারতের হরিয়ানার সোনিপাতের খরখোদা এলাকায় একটি খাল থেকে ২৩ বছর বয়সী এই মডেলের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তর ভারতের হরিয়ানার এই মডেল সিম্মি চৌধুরী নামেও পরিচিত ছিলেন। মরদেহ উদ্ধারের সময় তার গলা কাটা ছিল। তাই প্রাথমিক তদন্তে এটি খুনের ঘটনা বলেই ধারণা করছে পুলিশ।

ভারতীয় এই সংবাদমাধ্যমকে নিহতের বোন নেহা জানান, শীতল কর্মক্ষেত্র থেকে তাকে ফোন করে জানিয়েছিলেন, তার সাবেক প্রেমিক সুনীল তাকে শারীরিকভাবে নির্যাতন করছে এবং জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিছুক্ষণ পরে, তিনি তার বোনের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। যখন সে বাড়ি ফিরে আসেনি, তখন নেহা পুরাতন শিল্প পুলিশ স্টেশনে নিখোঁজ ব্যক্তির অভিযোগ দায়ের করে।

বোনের মরদেহ উদ্ধারের পর শীতলের সাবেক প্রেমিক সুনীল এই ঘটনায় জড়িত থাকতে পারেন বলে দাবি করেন নেহা।
নিহত মডেল শীতলের দেহ ময়নাতদন্তের জন্য এক সরকারি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। খুনের পেছনে কী উদ্দেশ্য থাকতে পারে, তা খতিয়ে দেখছে পুলিশ।

   

About

Popular Links

x