Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

টঙ্গীতে ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

মরদেহটি তিন টুকরো করে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ট্রাভেল ব্যাগের ভেতর রাখা ছিল

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০১:০৭ পিএম

গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (পুরুষ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) সকাল ১০টায় টঙ্গীর স্থানীয় নান্না বিরিয়ানি হাউজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে পথশিশু ব্যাগভর্তী দেখে স্থানীয় দোকানদেরকে ডাক দেয়। পরে ব্যাগগুলো খুলে দেখতে পান এক যুবকের কয়েক টুকরো লাশ। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৃথক তিনটি ব্যাগে লাশের খন্ডিত অংশগুলো উদ্ধার করে। ৩টি ব্যাগ ভর্তি অজ্ঞাত পুরুষ মরদেহের শরীরের মাথা, দুইটি হাত, শরীরের পিছনের অংশ, নাড়ি ভুড়ি, বাম পা, বাম পায়ের ঊরুর পৃথক কয়েকটি অংশ উদ্ধার করা হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ২ থেকে ৩ দিন আগে দুর্বৃত্তরা তাকে অন্য কোনো স্থানে হত্যা করে মরদেহ টঙ্গীতে মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে। তবে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মরদেহের খন্ডিত অংশগুলো গাজীপুর শগীদ তাজউদ্দিন আহমদ মেডকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠায়।”

ওসি আরও জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

   

About

Popular Links

x