Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ট্রাফিক সার্জেন্টকে ‘অকথ্য ভাষায়’ গালিগালাজ, সহকারী কর কমিশনার বরখাস্ত

তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৮:৪৭ পিএম

গাড়ির কাগজ দেখতে চাওয়ায় ট্রাফিক সার্জেন্টকে ‘‘অকথ্য ভাষায়’’ গালিগালাজ করে বিভাগীয় শাস্তির মুখে পড়েছেন কর অঞ্চল-২৫ এর সহকারী কর কমিশনার ফাতেমা বেগম। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার (১০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর-১ শাখার সচিব মো. আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপনে ফাতেমা বেগমকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১২ এপ্রিল রাত ৮টার দিকে পলাশী মোড় এলাকায় একটি গাড়ি থামিয়ে কাগজপত্র প্রদর্শন করতে বলা হয়, যে গাড়িতে ফাতেমা ছিলেন। প্রথমে ট্রাফিক সার্জেন্ট শাহা জামালকে ফাতেমা জানান যে গাড়ির কাগজপত্র ঠিক আছে এবং তিনি সেগুলো দেখাতে অপারগ। পুনরায় কাগজপত্র দেখতে চাইলে ফাতেমা গাড়ি থেকে বের হয়ে ‘‘অকথ্য ভাষায়- যেমন: ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, সারাজীবন ঘুষ খাইছে ইত্যাদি গালিগালাজ’’ করেন।

এ ঘটনায় ট্রাফিক সার্জেন্ট শাহা জামাল লালবাগ থানায় মামলা করেন। পরবর্তী সময়ে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণের দায়ে ফাতেমার বিরুদ্ধে এই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।

   

About

Popular Links

x