Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাইন বিস্ফোরণে আহত হাতির আক্রমণের শিকার তিন চিকিৎসক, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

আহতদের বিজিবির একটি হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫২ পিএম

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত একটি বন্যহাতির চিকিৎসা দিতে গিয়ে হাতিটির আক্রমণে দুই ভেটেরিনারি সার্জনসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের বর্ডার গার্ডের (বিজিবি) একটি হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল থোয়াইংগ্যকাটা এলাকার বালুচড়া দক্ষিণ পাহাড়ে এই ঘটনা ঘটে।

শনিবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো শরীফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আহতরা হলেন- ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. হাতেম সাজ্জাত মো. জুলকারনাইন, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশের কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব মো. আতিকুর রহমান।

   

About

Popular Links

x