দিনাজপুর সদর উপজেলার সুইহারি আশ্রমপাড়ায় একটি বাসায় অগ্নিকাণ্ডে এক দম্পতির মৃত্যু হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দিনাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত দুইজনের নাম তপন (৫৫) ও তার স্ত্রী লতা (৫০)।
ফায়ার সার্ভিসের সদস্যদের প্রাথমিক ধারণা, সিলিন্ডার বিস্ফোরণ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি নুর নবী তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



