Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

তাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পিএম

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের (ডিবি) ঢাকা জেলা (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

এর আগে, মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়া থানার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তাররা হলেন- শিহাব (২০), গোলাম মোস্তফা নিশাত (২২), দীপক চন্দ্র সূত্রধর (১৯) ও আনিসুর রহমান (১৯)।

পুলিশ জানায়, তারা একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে দীপক চন্দ্র সূত্রধরের বিরুদ্ধে আগে একটি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

ধৃতদের আশুলিয়া থানার একটি মামলায় (ধারা ৩৯৯/৪০২) গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি।

   

About

Popular Links

x