Friday, June 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

২০ ঘন্টা পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

এক নং ইউনিটটি উৎপাদনে ফিরলেও দুই ও তিন নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে এখনও

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৩ এএম

দিনাজপুরের পাবতীপুর উপজেলায় অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে সচল থাকা ১নং নম্বর ইউনিটটির যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকার ২০ ঘন্টা পর আবারও উৎপাদন ফিরেছে । 

বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১নং ইউনিটটি বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। আগে থেকে দুই ও তিন নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে। এক নম্বর ইউনিটটি চালু হওয়ায় জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। 

২০০৬ সালে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদিত কয়লার ওপর ভিত্তি করে খনির পাশেই গড়ে উঠে কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র। প্রথম অবস্থায় ১২৫ মেগাওয়াট করে মোট ২৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিট স্থাপন করা হয়।

এরপর ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন আরেকটি ইউনিট চালু করায় এই বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা বেড়ে দাঁড়ায় ৫২৫ মেগাওয়াট। 

   

About

Popular Links

x