Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

রূপপুরের বিদ্যুৎ পাওয়া নিয়ে যা জানা গেলো

 প্রথম পর্যায়ে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১২:১২ পিএম

অবশেষে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে পা দিয়েছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে গড়ে ওঠা দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে শুরু হচ্ছে পরমাণু জ্বালানি ইউরেনিয়াম লোডিং কার্যক্রম। 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ হতে ৪৫ দিন সময় লাগবে। জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে প্রথম পর্যায়ে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। 

এ বছরের শেষ বা আগামী বছরের শুরুতে প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় উৎপাদনে গেলে পাওয়া যাবে ১,২০০ মেগাওয়াট নিরবচ্ছিন্ন বিদ্যুৎ।

পরে আরও দুটি ইউনিট চালু হলে মোট উৎপাদন দাঁড়াবে ২,৪০০ মেগাওয়াটে, যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১০% বা তারও বেশি পূরণ করবে।

১২.৬৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত এই প্রকল্পে ব্যবহার করা হয়েছে দুটি অত্যাধুনিক ভিভিইআর-১২০০ (VVER-1200) রিয়্যাক্টর, যা তৃতীয় প্রজন্মের পারমাণবিক প্রযুক্তির অন্যতম নিরাপদ মডেল হিসেবে বিবেচিত।

   

About

Popular Links

x