Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা-আরিচা মহাসড়কে হকার উচ্ছেদে বাধা, আনসার সদস্যদের পিটিয়ে আহত

সাভার বাজার বাসস্ট্যান্ডে হকার বসতে নিষেধ করায় দায়িত্বরত আনসার সদস্যদের ওপর হকাররা হামলা করে

আপডেট : ০৮ মে ২০২৬, ১০:৫১ পিএম

ঢাকা-আরিচা মহাসড়কে ফুটপাতে হকার বসতে না দেওয়ায় দায়িত্বরত আনসারদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে হকারদের হামলায় অন্তত ৬ জন আনসার সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের নিউ মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত আনসার সদস্যরা হলেন আনাস, সামসুদ্দিন, এম.এইচ মানিক, মুন্নাসহ আরো দুই জন।

আহত আনসার সদস্য এম.এইচ মানিক বলেন, আমরা প্রতিদিন পথচারীদের যাতায়াত নিবিঘ্নে রাখার জন্য কাজ করি। আজকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে প্রতিদিনের ন্যায় হকার বসতে নিষেধ করা হয়। এসময় উত্তেজিত হকাররা দায়িত্বরত আনসার সদস্যদের ওপর হামলা করে। এতে ৬ জন আনসার সদস্য আহত হয়েছে বলে জানান তিনি।

সাভার উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা আনিছুর রহমান বলেন, “হকারদের বসতে না দেওয়ার ৬ জন আনসার সদস্য হামলার শিকার হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সাভার মডেল থানায় ঘটনাটি অবহিত করা হয়েছে।”

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীর সঙ্গে একাধিক বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।

   

About

Popular Links

x