Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাদক কারবারিকে ছাড়াতে তদবির, পাঁচ বিএনপি-জামায়াত নেতা আটক

আটক ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার জন্য ওসির ওপর চাপ সৃষ্টি করেন নেতা-কর্মীরা

আপডেট : ১০ মে ২০২৬, ০১:১০ পিএম

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ইয়াবাসহ ধরা পড়া আসামিকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার তদবির করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন স্থানীয় এক ইউপি সদস্যসহ বিএনপি ও জামায়াতের পাঁচ নেতাকর্মী। 

শনিবার (৯ মে) রাত ১১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন। 

আটকরা হলেন- উপজেলার নওদা আজমপুর গ্রামের মো. এনামুল হক (৪৫), একই গ্রামের মো. সুজন আলী (৩৩),  মো. আলাউদ্দিন (৪৩), মো. শফিকুল ইসলাম (২৫) এবং 
মো. সাইদুল ইসলাম (৩৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওদা আজমপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রমজান আলীর ছেলে রবিউল ইসলামকে ৮ পিস ইয়াবাসহ আটক করে আমলা ক্যাম্প পুলিশ। 

রবিউল ইসলামকে মাদকসহ থানায় নেওয়ার পর সেখানে উপস্থিত হন একই এলাকার বিএনপি এবং জামায়াতের স্থানীয় নেতারা। তারা আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার জন্য ওসির ওপর চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে তারা ওসির সাথে তর্কে জড়ান। পরে পুলিশ ওই পাঁচজনকে হেফাজতে নেয়। 

 ওসি মো. শহিদুল ইসলাম বলেন, “নওদা আজমপুর গ্রামের রবিউল ইসলাম নামে মাদকের এক আসামিকে ধরেছিল আমাদের আমলা ক্যাম্প। আমার কাছে ওই আসামিকে ছাড়ানোর জন্য তদবিরে আসছে জামায়াতের ৪ জন নেতা এবং বিএনপির রানিং মেম্বর। তাদের সবাইকে আমার হেফাজতে নিয়েছি।”

   

About

Popular Links

x