Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

এক মামলায় ব্যারিস্টার সুমনের জামিন আপিলে বহাল

একইসঙ্গে জামিন বিষয়ে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তির আদেশ দেওয়া হয়েছে

আপডেট : ১১ মে ২০২৬, ১২:৩৮ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানীর মিরপুর থানায় করা হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে জামিনের বিষয়ে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে।

সোমবার (১১ মে) সুপ্রিম কোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম লিটন আহমেদ। তিনি জানান, সুমনের বিরুদ্ধে আরও মামলা রয়েছে।

সাবেক স্বতন্ত্র এই সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা হয়। এর মধ্যে হাইকোর্টে মিরপুর থানায় দায়েরকৃত হত্যাচেষ্টা মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়। পরে হাইকোর্ট তাকে জামিন দিয়ে রুল জারি করেন। এ জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিলে আবেদন করে। আপিল বিভাগ সোমবার হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর ১০ এ কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেন যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের বাবুর্চি হৃদয় মিয়া। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া গুলি হৃদয় মিয়া ডান পায়ে লাগে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর ৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।

   

About

Popular Links

x