Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

দীপু মনি-রুপা-বাবুকে কারাগারে পাঠানোর নির্দেশ

 এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল

আপডেট : ১৪ মে ২০২৬, ০২:৪৭ পিএম

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল হক বাবুকে গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৪ মে) প্রসিকিউশনের আবেদনের পর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাদের গ্রেপ্তার দেখান, এরপর কারাগারে পাঠানোর আদেশ দেন।

সকালে কারাগার থেকে দীপু মনি, রুপা ও বাবুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 

আগামী ৭ জুন তাদের আবারও হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই দিনে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এ মামলায় এর আগে আরও ছয়জন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

   

About

Popular Links

x