Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিআরটিসির ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু ২৩ মে

জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

আপডেট : ১৫ মে ২০২৬, ১২:১২ পিএম

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আগামী ২৩ মে থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। ১৭ মে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

বৃহস্পতিবার (১৪ মে) বিআরটিসির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে ঘরমুখী যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে যাত্রীরা কম ভাড়ায় দেশের বিভিন্ন গন্তব্যে ভ্রমণের সুযোগ পাবেন।

জনসাধারণকে এ সেবা গ্রহণের অনুরোধ জানিয়েছে বিআরটিসি কর্তৃপক্ষ।

   

About

Popular Links

x