Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জামালপুরে বজ্রপাতে ছাত্রশক্তির এক নেতার মৃত্যু

বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি

আপডেট : ১৫ মে ২০২৬, ০৮:৫৫ পিএম

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতে জাতীয় নাগারিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন ছাত্রশক্তির এক নেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার জোড়খালি ইউনিয়নের হাট মাগুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নেতার নাম মজনু মিয়া (২৫)। তিনি ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। 

মজনু মিয়া মাদারগঞ্জ উপজেলা ছাত্রশক্তির একজন সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির সময় নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন মজনু মিয়া। এসময় হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন তিনি।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি দুঃখজনক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং এটি একটি প্রাকৃতিক দুর্যোগ হওয়ায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।”

   

About

Popular Links

x