Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

অভিযুক্ত স্বামীকে আটকে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ

আপডেট : ১৭ মে ২০২৬, ১১:৫১ এএম

সাতক্ষীরা সদর উপজেলায় তাছলিমা খাতুন (৩৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সাদ্দাম হোসেনের বিরুদ্ধে।

শনিবার (১৬ মে) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ভোমরা ইউনিয়নের এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে পলাতক আছেন স্বামী সাদ্দাম হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, ১৬ বছর আগে বিয়ে হয় তাছলিমা-সাদ্দাম দম্পতির। তাদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান আছে। নিহত ওই নারী, চারমাসের অন্তঃসত্ত্বা ছিলেন। 

নিহতের স্বজনের বরাতে জানা গেছে, অভিযুক্ত সাদ্দাম হোসেন নেশাগ্রস্ত ছিলেন। নেশা করে প্রায়ই তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। ঘটনার দিন রাতে শব্দ শুনতে পেয়ে বাবা-মায়ের ঘরে যায় তার সন্তানরা। তখন ওই নারীর গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে নিহতের সন্তানরা। পরে প্রতিবেশীদের সহায়তায় দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ওই নারীর বাবা নুরুজ্জামান বলেন,“বিয়ের পর থেকে আমার মেয়ের ওপর শারীরিক নির্যাতন করতো আমার জামাই। নেশার টাকা জোগাড় করতে না পারলে আমার মেয়ের উপর নির্যাতন করতো। এভাবে আমার মেয়েকে হত্যা করবে আমি ভাবতে পারেনি। আমি এ পাষণ্ডের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।”

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটকে অভিযান অব্যাহত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

   

About

Popular Links

x