Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বসিলা ও শিমুলিয়া থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু আজ

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এ সিদ্ধান্তের কথা জানান

আপডেট : ২৪ মে ২০২৬, ০১:০৫ পিএম

আসন্ন ঈদ-উল-আজহায় সদরঘাটে যাত্রীচাপ কমাতে বসিলা ও শিমুলিয়া ঘাট থেকে চালু হয়েছে বিশেষ লঞ্চ সার্ভিস।

রবিবার (২৪ মে) থেকে বিশেষ এ লঞ্চ সার্ভিসটি চালু হওয়ার কথা জানিয়েছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

মূলত, সদরঘাটের ওপর চাপ কমাতে এ সিদ্ধান্ত নেওয়ার কথাও বলেছেন তিনি।

এর আগে, শনিবার বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বসিলা লঞ্চঘাট পরিদর্শন শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

এছাড়া ঈদ-উল-আজহা উপলক্ষে নৌপথে যাত্রীসেবা আরো সহজ ও নিরাপদ করতে বিভিন্ন উদ্যোগের কার্যকারিতা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। 

সদরঘাট টার্মিনালে যাত্রীসেবা, নিরাপত্তা ও টার্মিনাল ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা শেষে তিনি বলেন, “এ বছর সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও কম মূল্যে যাত্রী পরিবহন নিশ্চিত করা হয়েছে এবং প্রতিটি লঞ্চে ডিজিটাল ভাড়া তালিকা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে, যাতে যাত্রীরা সহজেই নির্ধারিত ভাড়া সম্পর্কে জানতে পারেন।”

“ঈদযাত্রায় যাত্রী হয়রানি কমাতে ঈদের আগে ৫ দিন এবং পরে ৫ দিন ফ্রি কুলি সার্ভিস ও ট্রলি সেবার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য ক্যাডেটদের মাধ্যমে হুইলচেয়ার সেবা দেওয়া হচ্ছে”, বলেও জানান তিনি।

   

About

Popular Links

x