Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পানের দোকানে ইয়াবা বিক্রির দায়ে নারী আটক

গত শনিবার রংপুর মহানগরীতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করেছে পুলিশ  

আপডেট : ৩১ মে ২০২৬, ০১:০৭ পিএম

রংপুর মহানগরীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ লাকী বেগম (৪৮) নামে এক নারীকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।  

শনিবার (৩০ মে) কোতোয়ালি থানার ২১ নম্বর ওয়ার্ডের কুড়িগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়েছে বলে জানায় রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ডিভিশনাল কমিশনার (ডিসি) সনাতন চক্রবর্তী।  

ডিসি সনাতন চক্রবর্তী জানান, তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে পানের দোকানের আড়ালে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে।

সনাতন চক্রবর্তী বলেন, “এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে রংপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ লাকী বেগমকে আদালতে সোপর্দ করা হবে।”

   

About

Popular Links

x