Thursday, June 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

অনলাইন জুয়া নিয়ে জরুরি সতর্কবার্তা

জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৮:৪৬ পিএম

সরকার ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৬’-এর মাধ্যমে অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, চলতি বছরের ১০ এপ্রিল জারি করা ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৬’-এর ২০ ধারায় অনলাইন জুয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তিনি জানান, এই আইনের আওতায় সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল, অ্যাপ বা ডিভাইস তৈরি কিংবা পরিচালনা করা, অনলাইন জুয়ায় অংশ নেওয়া, এ ধরনের কার্যক্রমে সহায়তা বা উৎসাহ দেওয়া, জুয়ার বিজ্ঞাপন প্রচার করা এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুয়াসংশ্লিষ্ট কার্যক্রমের প্রচার বা বিপণন করা অপরাধ হিসেবে গণ্য হবে।

আইন অনুযায়ী, এসব অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড, এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী আরও জানান, অনলাইন জুয়া ও ডিজিটাল হুন্ডির সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৫৫ হাজার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের লেনদেন স্থগিত বা জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইন-২০২৬ কার্যকর হওয়ার পর অনলাইন জুয়া বিষয়ে বিএফআইইউ একটি গোয়েন্দা প্রতিবেদন তৈরি করে ২০২৬ সালের মে মাসে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর কাছে জমা দেয়। এ ঘটনায় সিআইডি একটি মামলা করেছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

   

About

Popular Links

x