Saturday, July 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

বৃষ্টি কমবে না বাড়বে, যা জানালো আবহাওয়া অধিদপ্তর 

দেশের চার বন্দরে দেওয়া তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত তুলে নিয়েছে আবহাওয়া অফিস

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৫:৩৬ পিএম

ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলসহ নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি দেখা গেছে। 

শনিবার (১১ জুলাই) সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন জেলার অতিবৃষ্টি ও বৃষ্টির বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে এর তীব্রতা কমে আসবে চলতি সপ্তাহে। 

ইতিমধ্যে সাগরে প্রবল হাওয়ার কারণে দেশের চার বন্দরে দেওয়া তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত তুলে নিয়েছে আবহাওয়া অফিস। ইতিমধ্যে পাহাড়ধসের সতর্কবার্তাও প্রত্যাহার করা হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সংবাদমাধ্যমকে বলেন, ‘‘গত তিন থেকে পাঁচ দিনে দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। তবে গত ২৪ ঘণ্টায় সেই বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে।’’ 

নাজমুল হক আরও বলেন, ‘‘আগামী ২৪ ঘণ্টায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। তবে সামগ্রিকভাবে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে শুরু করবে। তার ভাষ্য, মঙ্গলবার থেকে বৃষ্টি অনেকটাই কমে যেতে পারে।’’ 

আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

আগামী ৪৮ ঘণ্টায় তিস্তার পানি বেড়ে যেতে পারে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে। 

   

About

Popular Links

x