Wednesday, August 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

কলকাতায় আগুনে পুড়ে নিহত ৫ বাংলাদেশির পরিচয় মিলেছে

দুপুরে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার মোহাম্মদ খালেদ

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৪:৩৮ পিএম

কলকাতার মির্জা গালিব স্ট্রিটে হোটেলে আগুন লেগে নারী ও শিশুসহ যে নয়জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পাঁচজনের পরিচয় মিলেছে। এদের মধ্যে ৪জন একই পরিবারের সদস্য।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

নিহতরা হলেন, দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফশানা শিম্মিন (২৫), তিন বছরের ছেলে শর্ণশীষ দত্ত এবং শ্বশুর মো. আকরাম আলী (৬৪) নিহত হয়েছেন। তাদের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায়।

পরিবারসূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট দেবাশীষ দত্ত স্ত্রী, ছেলে ও শ্বশুরকে নিয়ে চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরু যান। সেখানে চিকিৎসা শেষে মঙ্গলবার (১৮আগস্ট) তারা কলকাতায় যান এবং একটি আবাসিক হোটেলে ওঠেন। রাতেই হোটেলটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দেবাশীষ দত্তের শ্বশুর মো. আকরাম আলীসহ পরিবারের চারজন নিহত হন। ১৯ আগস্ট বাংলাদেশে ফেরার কথা ছিল তাদের।

 

   

About

Popular Links

x