Thursday, September 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

গভীর রাতে বাসায় ঢুকে নার্সকে কুপিয়ে স্বর্ণালংকার ও টাকা লুট

রান্নাঘরের এক্সহস্ট ফ্যানের ফাঁকা জায়গা দিয়ে দুর্বৃত্ত বাসার ভেতরে ঢুকে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ এএম

ঝালকাঠির রাজাপুরে গভীর রাতে বাসায় ঢুকে নওরীন (২৪) নামের এক নার্সকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার পর স্বর্ণালংকার নগদ টাকা লুট করে পালিয়েছে এক দুর্বৃত্ত। ঘটনার পর আহত নওরীনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ভবনের তৃতীয় তলার আরেকটি ফ্ল্যাটের দরজাও খোলা অবস্থায় পাওয়া গেছে, যদিও সেখান থেকে কোনো মালামাল খোয়া গেছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে রাজাপুর শহরের আদর্শপাড়া এলাকায় ফকির কাউয়ুম হোসেনের ভবনে এই ঘটনা ঘটে। নওরীন ওই ভবনের চতুর্থ তলার ভাড়াটিয়া এবং পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া গ্রামের বাসিন্দা। তিনি তার স্বামী মো. শাহিন হোসেন (২৯) দুজনই স্থানীয় সোহাগ জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে নওরীনের স্বামী হাসপাতালে নাইট শিফটে দায়িত্ব পালন করছিলেন এবং শাশুড়িও বাসায় না থাকায় সেই রাতে নওরীন একাই ছিলেন। এই সুযোগে রান্নাঘরের এক্সহস্ট ফ্যানের ফাঁকা জায়গা দিয়ে দুর্বৃত্ত বাসার ভেতরে ঢুকে পড়ে। উপস্থিতি টের পেয়ে নওরীন চিৎকার করে বাধা দেওয়ার চেষ্টা করলে সে ভেতর থেকে দরজা আটকে দেয়, এরপর রান্নাঘরে থাকা সবজি কাটার ছুরি দিয়ে নওরীনের মুখমণ্ডল, হাত শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে তাকে একটি কক্ষে আটকে রেখে স্বর্ণালংকার নগদ পাঁচ হাজার টাকা নিয়ে একই পথে পালিয়ে যায় দুর্বৃত্তটি।

আক্রান্ত হওয়ার পর নওরীন মোবাইল ফোনে বিষয়টি তার স্বামীকে জানান। এরপর তার স্বামী জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করলে রাজাপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বাড়ির মালিক অন্য ভাড়াটিয়াদের সহায়তায় দরজা ভেঙে উদ্ধার করা হয় নওরীনকে। পরে সোহাগ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার ডান হাতে পাঁচটি ডান পায়ে তিনটি সেলাই দেন। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

   

About

Popular Links

x